1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ক্রিকেটার শুভমানের সঙ্গে প্রেম করছেন সারা!

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সারা আলী খান। তার আরেক পরিচয় তিনি অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে। সিনেমায় নাম লেখানোর আগে থেকেই ব্যক্তিগত নানা কারণে আলোচনায় ছিলেন সারা।

‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখানোর পর থেকে একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ানের সঙ্গে সারার নাম জড়িয়ে অনেক কানাঘুষাও হয়েছে।

সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে, ভারতের জাতীয় দলের ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সারা আলী খান। কিছুদিন আগে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে ডিনার করতে দেখা যায়। ফের একটি হোটেলে একসঙ্গে ফ্রেমবন্দি হলেন এই যুগল। যার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১২ অক্টোবর দিল্লির একটি হোটেল থেকে একসঙ্গে বের হতে দেখা যায় সারা আলী খান ও শুভমান গিলকে। এদিন দু’জনকে ক্যাজুয়াল লুকে দেখা যায়। তা ছাড়াও দিল্লি থেকে একই ফ্লাইটে মুম্বাই ফিরেন তারা। যার ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের দাবি— প্রেম করছেন সারা-শুভমান।

সারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরাঙ্গি রে’। লক্ষ্মণ উতেকারের নাম ঠিক না হওয়ায় একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। এতে তার সঙ্গে রয়েছেন ভিকি কৌশল। বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘গ্যাসলাইট’ সিনেমায় পর্দায় হাজির হবেন সারা। এছাড়া করন জোহরের দুই সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com