1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : টেলিভিশন অভিনেত্রী বৈশালী ঠাক্করের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ অক্টোবর) সকালে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তার বয়স হয়েছিল ৩০ বছর। ওয়ানইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

ইন্দোরের তেজাজি নগর থানা এলাকার সাইবাগ কলোনিতে থাকতেন বৈশালী। ইন্দোরের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাতে প্রেমের সম্পর্কের চড়াই-উৎরাইয়ের কথা জানিয়েছেন। অভিনেত্রী কেনিয়ার চিকিৎসক অভিনন্দন সিংয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। গত বছরের এপ্রিলে বাগদান সারেন তারা।

স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বৈশালী। এরপর ‘ইয়ে বাদা রাহা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শ্বশুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার’, ‘লাল ইশক’, ‘বিষ ও অমৃত’-এর মতো শোয়ে কাজ করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com