1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অবশেষে ঢাকায় আসছেন নোরা ফাতেহি

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর ঢাকা আসছেন বলিউড তারকা নোরা ফাতেহি। রোববার (১৬ অক্টোবর) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন উইমেনস লিডারশিপ কর্পোরেশনের সভাপতি ইসহরাত জাহান মারিয়া।

তিনি জানান, নোরা ফাতেহিকে ঢাকায় আনার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে উইমেনস লিডারশিপ কর্পোরেশন। অনুষ্ঠানটির সঙ্গে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাক লিফ। দেড় হাজারের বেশি মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

ইসহরাত জাহান মারিয়া আরও বলেন, এই অ্যাওয়ার্ড দেশি-বিদেশি উদ্যোক্তাদের পাশাপাশি বাংলাদেশের শোবিজ অঙ্গন থেকে আন্তর্জাতিক শোবিজ অঙ্গনে কাজ করছেন এমন তারকাদেরও ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে।

এরই মধ্যে গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোরা এক ভিডিও বার্তা দেন। সেখানে তিনি জানান, ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর ঢাকা আসবেন। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নাচবেন এবং পুরস্কারও বিতরণ করবেন নোরা।

এর আগেও ঢাকায় আসার কথা ছিল ‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরার। তবে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ার কারণে শেষ পর্যন্ত আর আসা হয়নি তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com