1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গ্রিন সিগন্যাল পেলেই সব জানাবেন অপু বিশ্বাস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : দুর্গাপূজা ও নিজের জন্মদিন কলকাতায় পালন করে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এই চিত্রনায়িকা-প্রযোজক।

অপু বিশ্বাস বলেন, কলকাতায় বেশ কিছু কাজের বিষয়ে কথা হয়েছে। গ্রিন সিগন্যাল না পেলে এখন সব কিছু বলব না। এ জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। এ ছাড়াও কিছু কাজ হয়েছে যা খুব দ্রুত বাংলাদেশেও রিলিজ হবে।

এ সময় ইন্দবাংলা প্রেসক্লাব থেকে অপু বিশ্বাসকে সম্মানিত করার বিষয়টিও তিনি তুলে ধরেন।

অপু বলেন, তারা আমার জন্মদিনে আয়োজন করেছিল। তারা আমাকে এবং আমার সন্তানকে অনেক ভালোবাসা দিয়েছে। মানুষের ভালোবাসা পেতে ভাগ্য লাগে, আমি বুঝতে পারছি সেটা আমার হয়েছে।

সম্প্রতি অপু বিশ্বাস ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং শেষ করেছেন। কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমাটি কিছুদিন আগে মুক্তি পায়। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com