1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মারপিটের প্রশিক্ষণ নিচ্ছেন সামান্থা

  • আপডেট টাইম :: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘যশোদা’। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এদিকে সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য মারপিটের প্রশিক্ষণ নিচ্ছেন সামান্থা।

একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘‘যশোদা’ সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য ইয়ানিক বেনের কাছে মারপিটের প্রশিক্ষণ নিচ্ছেন। এর আগে ‘ফ্যামিলি ম্যান টু’ সিনেমার জন্যও আন্তর্জাতিক মানের এই স্টান্টম্যানের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।’’

নারী কেন্দ্রীক অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন হরি ও হারিস। সামান্থা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন— উনি মুকুন্দন, বারালক্ষ্মী শরৎকুমার, রাও রমেশ, মুরালি শর্মা, শত্রু প্রমুখ। তেলেগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে এটি। আগামী ১১ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’। তামিল ভাষার এ সিনেমা গত ২৮ এপ্রিল মুক্তি পায়। তা ছাড়াও ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com