1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আবারও মা হতে যাচ্ছেন শুভশ্রী!

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : ফের মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা চলছে। মূলত, সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে মা হতে যাওয়ার ইঙ্গিত দেন এই নায়িকা; তারপরই শুরু হয় এই গুঞ্জন।

তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি শুভশ্রী। কিন্তু তার বোন অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলি বিষয়টি নিয়ে কথা বলেছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন—‘শুভশ্রী একবার মা হয়েছে, আবার মা হবে। আমরা সকলেই চাই, শুভশ্রী আবার মা হোক। সেইরকম একটা প্ল্যান রয়েছে।’

দেবশ্রীর এ বক্তব্য জল্পনার পালে নতুন করে হাওয়া দিয়েছে। কিন্তু শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পরিষ্কার করেননি তিনি। দেবশ্রী বলেন—‘পরিবারের সবাই চাই, ইউভানের একটা ছোট বোন হোক। তবে ইউভান এখন খুবই ছোট। এখনই যদি শুভশ্রী প্রেগন্যান্ট হয়ে যায় তাহলে ওর ওপরে খুব চাপ পড়বে। তাই এখনই শুভশ্রী প্রেগন্যান্ট হোক সেটা আমরা চাই না। আরো দু’ বছর যাক; তারপর শুভশ্রী আরো একটি বেবি নেবে।’

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com