1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তাহলে কী শাকিবের সঙ্গে বুবলীর সর্ম্পক নেই?

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : শাকিব খান-বুবলীর প্রেম, বিয়ে, সন্তান প্রকাশ্যে আসার পরে বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। পাশাপাশি শাকিব-বুবলীর বিচ্ছেদের গুঞ্জনও উঠে সেসময়। এমন গুঞ্জনের পেছনে বেশ কিছু কারণও রয়েছে। শুটিং সেটে তাদের দুজনের মধ্যে দূরত্ব স্পষ্ট বোঝা গেছে।

বিষয়টি নিয়ে এই দুই তারকা সেসময় সরাসরি কোনো মন্তব্য না করলেও, এবার গণমাধ্যমের কাছে তাদের সর্ম্পক নেই বলে ঈঙ্গিত দিলেন শাকিব খান।

শাকিব খানের ভাষ্য, ‘মানুষ কী দেখে বোঝে না, আমাদের দুজনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই! তাদের তো এমনিতেই বোঝা উচিত এই দূরত্বের কথা। ৯ মাস আগে সে (বুবলি) আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই আমার। এর মানেটা কী জনে জনে সবাইকে গিয়ে বুঝিয়ে আসতে হবে?’

তিনি বলেন, ‘একসময় মানুষ আমাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে এমনিতেই জেনে যাবে। এটাতো এমনিতেই মানুষের বোঝা উচিত এই দূরত্বের কথা।’

তিনি আরও বলেন, ‘বুবলির সন্তানের কথা কী আমি তাকে আড়াল করে রাখতে বলেছিলাম? নিজের ক্যারিয়ারের কথা ভেবে তিনি সেটা প্রকাশ করেননি। আমি তো তার মুখ বন্ধ রাখতে বলিনি। মাঝে নিজে অনেক কিছু করেছে সে। সব খবরই তো আসে আমার কানে। থাক সেইসব কথা।’

সন্তান শেহজাদ খান বীরে কথা ভেবে বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন না বলেও জানান শাকিব খান। তিনি বলেন, ‘আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না। আমার সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে। তার কথা ভেবে অনেক কিছু বলতে পারি না। আগামীতে আমার সন্তানের খারাপ কিছু হোক, সেটাও চাই না। আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাই।’

শাকিব খানের সঙ্গে শবনম বুবলির বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই। সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ। শবনম বুবলি এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিচ্ছেদ ও দূরত্বের খবর গুজব এবং তিনি সুখে সংসার করতে চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com