1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রেগে গেলেন সানি লিওন

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : বিমানবন্দরে মেজাজ হারালেন বলিউড অভিনেত্রী সানি লিওন। গতকাল মুম্বাই এয়ারপোর্টে এ ঘটনা ঘটে। এসময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিও ক্লিপে দেখা যায়, এয়ারপোর্টে পৌঁছানোর পর তাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। এসময় ছবি তোলার জন্য পোজ দেন সানি লিওন। ছবি তোলার পর এয়ারপোর্টের ভেতরে প্রবেশের জন্য হাঁটতে শুরু করেন। এসময় একজন হিন্দিতে সানি লিওনকে ধন্যবাদ জানান। আর এতেই খানিকটা বিপত্তি বাধে!

কারণ হিন্দিতে ধন্যবাদ জানোনার বাক্যটি কানে পৌঁছানোর পর থেমে যান সানি লিওন। শুধু তাই নয়, ওই পাপারাজ্জির দিকে ফিরে আসেন এবং কিছুটা রাগান্বিত দৃষ্টিতে হিন্দিতে প্রশ্ন করেন—‘আপনি কি ভাবছেন আমি হিন্দি বলতে পারি না? আপনারা আমাকে ইংরেজিতে প্রশ্ন করেন বলেই তো আমি ইংরেজি ভাষায় উত্তর দিই।’ যদিও মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে হেসে কথা বলতে বলতে চলে যান সানি।

এক সময় পর্নো দুনিয়া কাঁপানো সানি লিওন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর ‘জিসম টু’র মাধ্যমে বলিউড সিনেমায় নাম লেখান। পরবর্তী সময়ে ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পহেলি লীলা’, ‘মস্তিজাদে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com