1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

প্রেমিকের সঙ্গে ছুটি কাটাতে উড়ে গেলেন অদিতি

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তামিল-মালায়ালাম ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। কিছুদিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন অদিতি। এবার প্রেমিককে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে বিদেশে উড়ে গেলেন এই নায়িকা।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, একসঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দারি। গতকাল রাতে মুম্বাই বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে উড়াল দেন এই যুগল। এয়ারপোর্টে অদিতি-সিদ্ধার্থকে একসঙ্গে ক্যাজুয়াল লুকে দেখা যায়। এসময় তাদের ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা যায়।

গত ২৮ অক্টোবর ছিল অদিতির জন্মদিন। এদিন অদিতির সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সিদ্ধার্থ লিখেন, ‘শুভ জন্মদিন হৃদয়ের রানী। আমি তোমার সব স্বপ্নপূরণের জন্য দোয়া করছি।’ এ পোস্টের পর তাদের প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লাগে।

২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরস্পরের কাছে আসেন তারা। তারপর থেকে এ জুটি সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়। যদিও আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কের কথা স্বীকার করেননি কেউ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com