1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

৩ বছর পর ফিরছেন প্রিয়াঙ্কা

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘ ৩ বছর পর যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরছেন এই দেশি গার্ল।

সোমবার (৩১ অক্টোবর) ভোর ৬টার দিকে প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বিমানের বোডিং পাসের ছবি পোস্ট করে লিখেন, ‘অবশেষে দীর্ঘ ৩ বছর পর বাড়ি ফিরছি।’

করোনা সংকটের পর প্রথমবার ভারতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। তা ছাড়াও তার কন্যা মালতির এটি প্রথম ভারত সফর। স্বাভাবিক কারণে এবার ভারতে ফেরাটা প্রিয়াঙ্কার কাছে একটু বেশি আলাদা।

গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সান দিয়াগো শহরের একটি হাসপাতালে জন্ম হয় নিক-প্রিয়াঙ্কার মেয়ের। এরপর ২২ জানুয়ারি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণের কথা জানান তারা। এটি এই দম্পতির প্রথম সন্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com