1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নুসরাত ফারিয়ার ‘আবার বিবাহ অভিযান’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রে বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ওপার বাংলায়ও রয়েছে তার পরিচিতি৷

টলিউডের ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল; সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলেন এই নায়িকা। কিন্তু রাজনৈতিক কারণে সিনেমাটির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছিল। এসবই পুরানো খবর। নতুন খবর হলো এই নায়িকা ‘আবার বিবাহ অভিযান’ নামের নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন।

নুসরাত ফারিয়া তার ফেসবুকে ‘আবার বিবাহ অভিযান’ নামের সিনেমার পোস্টার প্রকাশ করেছেন। সিনেমাটির প্রথম কিস্তি নির্মাণ করেছিলেন বিরশা দাশগুপ্ত। ‘আবার বিবাহ অভিযান’ নির্মাণের দায়িত্বে থাকছেন সৌমিক হালদার। এই সিনেমার মাধ্যমেই চিত্রগাহক থেকে নির্মাতা হতে যাচ্ছেন তিনি। এতে নুসরাত ফারিয়ার বিপরীতে থাকছেন অঙ্কুশ। বাকি অভিনয়শিল্পীরা সব একই থাকছেন।

জানা গেছে, নভেম্বরে শুরু হবে ‘আবার বিবাহ অভিযান’-এর দৃশ্যধারণের কাজ। সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হবে থাইল্যান্ডে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিবাহ অভিযান’ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। সম্প্রতি ঢালিউডে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘অপারেশন সুন্দরবন’। এতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com