1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

লাখ টাকার লেহেঙ্গায় অন্যরকম কাজল-অজয় কন্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের দুই সন্তান— নায়সা ও যুগ। সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে লেখাপড়া করছেন নায়সা।

শোবিজ অঙ্গনে এখনো পা রাখেননি নায়সা। কিন্তু নিয়মিত আলোচনায় থাকেন এই তারকা সন্তান। মূলত, বন্ধুদের সঙ্গে পার্টিতে যোগ দিয়েই অধিকাংশবার আলোচনার জন্ম দিয়েছেন। বিশেষ করে আবেদনময়ী পোশাকে বরাবরই নজর কেড়েছেন তিনি। এবার দামি লেহেঙ্গায় আবেদনময়ী রূপে ফ্রেমবন্দি হয়ে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন এই তারকা সন্তান।

কয়েক দিন আগে নায়সা তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, সবুজ রঙের একটি লেহেঙ্গা পরেছেন নায়সা। এটি ডিজাইন করেছেন তার প্রিয় ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরে। এ ডিজাইনারের অফিশিয়াল ওয়েব সাইট থেকে জানা যায়, প্রিন্টেড লেহেঙ্গাটি টেকসই ফাইবার দিয়ে তৈরি। যার মূল্য ১ হাজার ৯৬ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২১ হাজার ১৫৮ টাকা।

শোনা যাচ্ছে, বাবা-মায়ের মতো চলচ্চিত্রে নাম লেখাবেন নায়সা। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে অজয় দেবগন বলেছিলেন—‘আমি জানি না এই মুহূর্তে নায়সা কী চায়। কারণ সিনেমা নিয়ে কখনো কোনো আগ্রহ দেখায়নি। যদিও বাচ্চাদের মন বদলে যায়। আমি জানি না। নায়সা এখন বিদেশে পড়াশোনা করছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com