1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বলিউডের ‘মুন্নি’ এবার নতুন অবতারে

  • আপডেট টাইম :: শনিবার, ১২ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। শুধু আইটেম গানে কাজ করেই নিজেকে অন্য জায়গায় নিয়ে গেছেন। বলিউডে আইটেম গানের আদর্শও বলা হয় তাকে। তাইতো আইটেম গানের কথা আসলেই চোখে পড়ে ‘মুন্নি বদনাম হুয়ি’ কিংবা ‘ছাইয়া ছাইয়া গান’ দুইটি। এবার নতুন অবতারে হাজির হলেন এই নায়িকা।

আয়ুষ্মান খুরানার পরবর্তী সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’। আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে টিজারটি মুক্তি দেন নির্মাতারা। তাতে একটি গানে কোমর দুলাতে দেখা যায় তাকে। খুব স্বল্প সময়ের জন্য হলেও মালাইকার নয়া লুক দৃষ্টি কেড়েছে নেটিজেনদের।

সিনেমাটি প্রযোজনা করছেন ভূষণ কুমার। তিনি জানান, সিনেমাটিতে একাধিক ভালো ভালো গান রয়েছে। তবে সেসব গানগুলোর শিরোনাম কী তা প্রকাশ্যে আনেননি। এমনকী মালাইকা আরোরাকে যে গানে নাচতে দেখা যায় সেই গানের নামও জানাননি  তিনি। টিজার থেকেও গানের শিরোনাম বোঝা যায়নি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুধু সিনেমাটির একটি গানে পারফর্ম করেননি মালাইকা আরোরা। তাকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।

‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন— আয়ুষ্মান খুরানা ও জয়দীপ। অ্যাকশন ঘরানার এ সিনেমা আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com