1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

সৃজিতের পর মিথিলার রহস্যময় পোস্ট

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে…একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’

এটি জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন। কিন্তু এই গানটি হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে পোস্ট করেছেন একটি ছবিও। সেখানে দেখা যায় সৈকতে ডালপালাহীন এক গাছে হাত দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন সৃজিত।

কিন্তু এমন বিচ্ছেদের গান হঠাৎ করে কেন পোস্ট করলেন সৃজিত? এ নিয়ে তার ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। জল্পনাটা আরও প্রকট হয়, যখন শনিবার প্রায় একই সময়ে অভিনেত্রী মিথিলা নিজের ছবিসহ আরেকটি পোস্ট দেন।

যাতে মিথিলা লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?’

সৃজিত-মিথিলা দম্পতির পোস্টগুলো ঘিরে এখন জল্পনা তুঙ্গে। এই দুজনের ভক্তরা বসছেন এর সমীকরণ মেলাতে।

mithila.jpg

এর মধ্যে আবার কিছুদিন আগে শোনা গিয়েছিল টলিউডের এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। তবে এ কথা অস্বীকার করেছেন পরিচালক নিজেই। মিথিলাও এসব বিষয়ে কিছুই বলেননি। তাই তো সৃজিত-মিথিলা দম্পতির পোস্টের আসল রহস্য জানতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের।

এদিকে মেয়েকে নিয়ে বর্তমানে ব্যাংককে ঘুরছেন মিথিলা। শুক্রবারই মেয়ে আইরার একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এই ভ্রমণে মিথিলার সঙ্গে দেখা মেলেনি সৃজিতের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com