1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : রবি/২০২২-২০২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সরিষা, ভুট্টা এবং পিয়াজ বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর।

অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোরা দিয়ে কৃষকদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।

প্রণোদনা কর্মসমূচীর আওতায় উপজেলার ৫ হাজার কৃষকের মাঝে এক কেজি করে বারী সরিষা-৯, বারী সরিষা-১৪ বীজ ও ২০ কেজি করে ডিএপি সার, ২ হাজার কৃষকের মাঝে ২০ কেজি করে গম বীজ ও সার, ৫০ জন কৃষকের মাঝে এক কেজি করে পিয়াজ বীজ ও ২০ কেজি করে সার এবং ৪শ জন কৃষকের মাঝে ২ কেজি করে ভুট্টা বীজ ও ৩০ কেজি করে সার বিনামূল্যে বিতরণ করা হবে।

উপজেলায় চলতি মৌসুমে প্রণোদনার আওতায় ৬৬৮ হেক্টর জমিতে সরিষার আবাদ এবং সর্বমোট ১ হাজার ৬২৭ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com