1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

২০ লাখ টাকা নিয়ে কিশোরীর পাশে টাইটানিকের নায়িকা

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ‘টাইটানিক’ সিনেমায় রোজ চরিত্রে অভিনয় করে সারা পৃথিবীতে নজর কেড়েছিলেন অভিনেত্রী কেট উইন্সলেট। স্কটল্যান্ডের এক কিশোরীকে বাঁচাতে মোটা অঙ্কের অর্থ দিয়ে সহযোগিতা করলেন এই লাস্যময়ী নায়িকা।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ১২ বছর বয়সী ফ্রেয়া স্কটল্যান্ডের বাসিন্দা। সেরিব্রাল পলসিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। লাইফ সাপোর্ট যন্ত্রের সাহায্যে ছোট্ট মেয়েটির প্রাণ বেঁচে আছে। কিন্তু সেই লাইফ সাপোর্ট যন্ত্রের কারণে বাড়িতে প্রতি বছর ৬ হাজার ৫০০ পাউন্ট বিদ্যুৎ বিল আসে। আর এটা নিয়ে ফ্রেয়ার মা ক্যারোলিন হান্টার বিপাকে পড়েছেন। কারণ এত অর্থ পরিশোধের সামর্থ নেই তার।

এ নিয়ে খবর প্রকাশ হলে বিষয়টি কেটের নজরে আসে। পরে একটি সংস্থার মাধ্যমে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন কেট উইন্সলেট। ফ্রেয়াকে বাঁচিয়ে রাখার জন্য ১৭ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৩৬ হাজারের বেশি) দান করেছেন বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

অসুস্থ ফ্রেয়া (মাঝে)

৪৯ বছর বয়সী ক্যারোলিন হান্টার বিবিসিকে বলেন, ‘আমাদের পরিবারের জার্নি খুবই হৃদয়বিদারক। এই পর্যায়ে আমার জীবন শেষ হয়ে গিয়েছে বলে মনে করেছিলাম। কিন্তু এই টাকার কথা শুনে কেঁদে ফেলি। আমি এখনো ভাবছি, এটা কি বাস্তব?’

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুতের সংকট তৈরি হয়েছে; ফলে শীতের মৌসুমে ফ্রেয়ার শারীরিক যত্ন ঝুঁকিতে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ক্যারোলিন হান্টার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com