1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

খল অভিনেতা মুকুল তালুকদার মারা গেছেন

  • আপডেট টাইম :: রবিবার, ২০ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্রের খল অভিনেতা খায়রুন সুন্দরী খ্যাত শহীদ উল্লাহ তালুকদার মুকুল ওরফে মুকুল তালুকদার আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২০ নভেম্বর) ভোরে তিনি শেরপুরের নালিতাবাড়ী শহরের মধ্যবাজারস্থ নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শহীদ উল্লাহ তালুকদার মুকুল রোববার ভোরে প্রাতভ্রমণ শেষে বাসায় ফিরেন। এসময় বাসায় কোন লোকজন ছিল না। এর কিছুক্ষণ পর খোলা দরজা দিলে বাসার এক ভাড়াটিয়া মুকুল তালুকদারকে ফ্লোরে অচেতন অবস্থা পরে থাকতে দেখেন। খবর পেয়ে লোকজন এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে নৌবাহিনী অফিসার নাফিস, এক মেয়ে সারা, ছোট বোন পুলিশ সুপার ফাহিতা ইয়াসমিন ডলি, ছোট ভাই এলজিআরডি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বকুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুকুল তালুকদার খায়রুন সুন্দরী সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। এরপর প্রায় ২০টির মতো ছবিতে খল চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি উপজেলার কাকরকান্দি ইউনিয়নে টানা দুইবার ইউপি চেয়ারম্যান ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল তালুকদার ঝিনাইগাতি আদর্শ ডিগ্রী কলেজে শিক্ষকতাও করেছেন। এক সময়েল ফুটবলার এ তারকা এলাকায় নানা অঙ্গনে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে ক্রীড়া, সাংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। এখনও পর্যন্ত তার নামাজে জানাযার সময় ও স্থান নির্ধারণ হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com