1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

মেয়েরাই মেয়েদের শত্রু, বললেন জয়া

  • আপডেট টাইম :: রবিবার, ২০ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম প্রভাবশালী বচ্চন পরিবার। এ পরিবারের নিয়ম-নিষ্ঠা সম্পর্কে সবাই অবগত। নাতি-নাতনিদের সঙ্গে দারুণ সম্পর্ক অমিতাভ-জয়ার। অনেক ভক্ত রয়েছেন যারা এই পরিবারকে ব্যক্তিগত জীবনে অনুসরণ করেন।

অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা একটি পডকাস্ট শুরু করেছেন। ‘হোয়াট দ্য হেল’ শিরোনামে এই শোটি সঞ্চালনা করছেন নব্য নাভেলি নন্দা। তাতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন, কন্যা শ্বেতা বচ্চন। সেখানে জয়া বলেন— ‘মেয়েরাই মেয়েদের শত্রু।’

এ অনুষ্ঠানে সন্তান বড় করে তোলার প্রসঙ্গ ওঠে আসে। ছেলেদের কীভাবে মানুষ করা উচিত তা নিয়ে কথা বলেন নব্য। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে নারীদের মনোভাব নিয়ে কথা বলতে থাকেন জয়া বচ্চন। তার ভাষায়—‘শিক্ষিত মেয়েদের মধ্যে দ্বিচারিতা রয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। একটি কথা আমার বলতে ভালো না লাগলেও মাঝে মাঝে বলতে বাধ্য হই— মেয়েরাই মেয়েদের শত্রু।’

নাতনির পডকাস্ট অনুষ্ঠানে বেশ কিছু বিষয়ে মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন জয়া। এবার মেয়েদের নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন অমিতাভ ঘরণী।

নব্য নাভেলি নন্দা বচ্চন পরিবারের সব সদস্যের সঙ্গে খুব সহজে সবকিছু শেয়ার করতে পারেন। এর আগে একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন—‘আমি সৌভাগ্যবান। কারণ এমন একটি বাড়িতে বড় হয়েছি যেখানে ঋতুস্রাব নিয়ে কথা বলাটা খুব সহজ ছিল।’ সেই চিত্র এবার ধরা দিলো নব্যর পডকাস্টে।

নব্য ২০২০ সালে মেয়েদের জন্য ‘আরা হেলথ’ নামে একটি অনলাইন হেলথকেয়ার পোর্টাল খুলেছিলেন। এছাড়া ‘নাভেলি’ নামে একটি ক্যাম্পেইন প্রজেক্ট শুরু করেছেন তিনি। যার মাধ্যমে মেয়েদের সমানাধিকারের লড়াই চালাচ্ছেন বিগ-বির নাতনি।

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দুই সন্তান। কন্যা শ্বেতা বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন। নিখিল নন্দার সঙ্গে ঘর বেঁধেছেন শ্বেতা বচ্চন। এ দম্পতির মেয়ে নব্য নাভেলি। যুক্তরাষ্ট্রের ফোরডাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে নিজের ‘আরা’ নামে স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি।

অনেকদিন ধরে গুঞ্জন উড়ছে— বলিউডে নাম লেখাতে চান নব্য। তবে এখনো বলিউড সিনেমায় তার অভিষেক ঘটেনি। তবে সম্প্রতি একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে মডেল হয়েছেন নব্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com