1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বেলের স্পট কিকে যুক্তরাষ্ট্র থেকে পয়েন্ট ছিনিয়ে নিল ওয়েলস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : জয়ের প্রহর গুণছিল যুক্তরাষ্ট্র। শেষ বাঁশি বাজা থেকে মাত্র মিনিট কয়েক দূরে। তখনো হাল ছাড়েনি ওয়েলস। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতাই তাদের রক্ষা করেছে হার থেকে। নিশ্চিত পয়েন্ট খোয়ানো ম্যাচে উলটো ছিনিয়ে নেয় বেলের দল।

আল রাইয়ানে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া এই ম্যাচে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র-ওয়েলস। গ্রুপ বি থেকে প্রথম খেলতে নেমে দুই দলই ১ পয়েন্ট করে নিয়ে হাসিমুখেই মাঠ ছেড়েছে।

প্রথমার্ধে দাপট ছিল যুক্তরাষ্ট্রের। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৬তম মিনিট পর্যন্ত। ডি বক্সে দারুণ একটি অ্যাসিস্ট করেন পালিসিক। বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে ওয়েলসের জালে বল জড়ান ভিয়াহ।

প্রথমার্ধে আর কোনো গোলের সুযোগ পায়নি দুই দল। দ্বিতীয়ার্ধে এসে ওয়েলস যেন হয়ে ওঠে ভয়ঙ্কর। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে সেটি এলো পেনালটি থেকে।

বেলকে ডি বক্সে ফাউল করে যুক্তরাষ্ট্র। ৮২ মিনিটে পেনালটি পেয়ে গোল দিতে কোনো ভুল করেননি তারকা এই স্ট্রাইকার। উল্লাসে ভাসে ওয়েলস। এই নিয়ে জাতীয় দলের হয়ে ৪১টি গোল করেছেন বেল। আর প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচেই গোলের দেখা পান তিনি। সমতা আসার পর আর কোনো দলই গোলের মুখ দেখেনি।

দুই দলই লড়েছে নিজেদের সেরাটা দিয়ে। ম্যাচে মোট আক্রমণ হয় ১৭টি। যুক্তরাষ্ট্র ৭টি শট নেয় আর ওয়েলস নেয় ১০টি। ১৯৫৮ সালে সবশেষ বিশ্বকাপ খেলেছিল ওয়েলস। এরপর আবার খেলতে অপেক্ষা করতে হয় ৬৪ বছর। প্রথম ম্যাচে জয়ে রাঙাতে না পারলেও হারতে হয়নি তাদের। দুই দলের তিন দেখায় দুটি ম্যাচই ড্র হয়। ২০০৩ সালে একটি ম্যাচে ২-০ গোলে জিতে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com