1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

‘বিহিত করার জন্য’ বুবলীর সংবাদ সম্মেলন কবে?

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা শবনম বুবলী। সম্প্রতি তার জন্মদিনে শাকিব খান ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন বলে তিনি সংবাদ মাধ্যমে জানান। কিন্তু পরে শাকিব খান জানান- তিনি বুবলীকে নাকফুল দেননি। এমনকি তার সঙ্গে যোগাযোগও নেই।

এরপর গণমাধ্যমে কথা বলেন বুবলী। দেন সংবাদ সম্মেলনের ঘোষণা। যদিও এর দিন-ক্ষণ জানাননি তিনি।

এর আগেও সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত করেননি এই নায়িকা। এবারও দেখা দিয়েছেন সংশয়। বিষয়টি জানতে বুবলীকে একাধিকবার ফোন করা হলেও কল রিসিভ করেননি তিনি। বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপ করে জানা যায় তারাও এ বিষয়ে কিছুই জানেন না।

এর আগে বুবলী গণমাধ্যমে বলেন, ‘প্রায় সাত বছর ধরে ওর সঙ্গে সম্পর্ক। এই সাত বছরে কখনো তার সম্মানহানি হয় এমন কোনো কথা কখনো কোথাও বলিনি। তার অনুমতি নিয়েই অন্য নায়কদের সঙ্গে কাজ করেছি। কিন্তু তাতে কি হলো? সে তো একের পর এক মন্তব্য করে আমার সম্মানহানি করছে। আমার ইমেজ নষ্ট করছে।’

শাকিব খান ইস্যুতে আর চুপ থাকতে চান না জানিয়ে বুবলী বলেন, ‘নিজের সম্মানের কথা ভেবে, বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত কথা বলতে চাই।’

‘যা হচ্ছে তার তো একটা বিহিত দরকার। এভাবে আর কত?’ যোগ করেন এই নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com