1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

প্রাক্তন স্ত্রীকে নিয়ে উড়াল দিলেন আমির

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে নিয়ে উড়াল দিলেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মুম্বাই এয়ারপোর্ট থেকে এক ফ্লাইটে উড়ে যান তারা। তার আগে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি আমির-কিরণ ও তাদের ছেলে আজাদ। যার কিছু ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আমির খানের পরনে নেভি ব্লু রঙের টি-শার্ট, চোখে চশমা। তার পাশে রয়েছেন কিরণ রাও এবং পুত্র আজাদ। তাদের পরনে সাদা রঙের টি-শার্ট।

ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করেছেন আমির খান। প্রেম করে পাশের বাসার মেয়ে রিনা দত্তকে ১৯৮৬ সালে বিয়ে করেন এই অভিনেতা। কিন্তু ২০০২ সালেই তাদের বিচ্ছেদ হয়। ‘লগান’ সিনেমার সেটে কিরণ রাওয়ের সঙ্গে পরিচয় হয় আমিরের। এরপর তাদের বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে বিয়ে করেন এই জুটি। গত বছর আকস্মিকভাবে কিরণের সঙ্গে বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন এই প্রাক্তন দম্পতি।

বিয়েবিচ্ছেদ হলেও এখনো অটুট রয়েছে কিরণ-আমিরের বন্ধুত্ব। পারিবারিক সমস্ত অনুষ্ঠানে কিরণ রাওকে দেখা যায়। আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিং সেটে এ জুটিকে একসঙ্গে নাচতে দেখা যায়। কয়েক দিন আগে আমির কন্যা ইরা খানের বাগদান সম্পন্ন হয়। এ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন কিরণ রাও।

দীর্ঘ ৩৫ বছর ধরে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করেছেন আমির খান। সম্প্রতি অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন এই শিল্পী। ৫৭ বছর বয়সী আমির খান মনে করেন তিনি তার পরিবারের প্রতি অবিচার করেছেন। তা জানিয়ে ‘পিকে’খ্যাত এই অভিনেতা বলেন, ‘গত ৩৫ বছর ধরে আমি কাজ করছি। আমি মনে করি, পুরোপুরি মন দিয়েই কাজগুলো করেছি। কিন্তু এখন মনে হচ্ছে, এতে আমি আমার কাছের মানুষদের প্রতি অবিচার করেছি। এখনই সময় জীবনটাকে অন্যভাবে দেখার।’

তবে পুত্র ও প্রাক্তন স্ত্রীকে নিয়ে কোথায় উড়ে গেলেন আমির তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, অবসর যাপনের জন্য বিদেশে পাড়ি জমালেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com