1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

চুমুর ভিডিও নিয়ে যা বললেন সিয়ামের স্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ব্যাকগ্রাউন্ডে বাজছে জেমসের ‘দুষ্টু ছেলের দল’ গানটি। অসংখ্য দর্শক গানের তালে নাচছেন। চারপাশে খেলা করছে বাহারি আলো। দর্শক সারিতে রয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আকস্মিকভাবে সুনেরাহ সিয়ামের গালে চুমু খান। কিন্তু সিয়াম রেগে গিয়ে সঙ্গে সঙ্গে সুনেরাহকে থাপ্পড় মারেন। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। যা ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়।

ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর অনেকে দাবি করেন— জেমসের কোনো কনসার্টে এ ঘটনা ঘটেছে। যদিও এ তথ্য সঠিক নয়। বরং ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ের একটি দৃশ্য এটি। দৃশ্যের প্রয়োজনে পরিকল্পিতভাবে এমনটা করেছেন সিয়াম-সুনেরাহ। তুমুল আলোচনার মাঝে চুমু ও চড় কাণ্ডের বিষয়ে মুখ খুলেছেন সিয়ামের স্ত্রী শাম্মা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন শাম্মা। এ ঘটনার বিষয়ে সিয়াম ঘরণী বলেন—‘ভাই, এটা শুটিং ছিল। তারা খুব ভালো বন্ধু; সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু। কেউ ভালোবেসে চুমু দেয় নাই আর চড়টাও রেগে মারে নাই।’

ভিডিও ক্লিপটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর শাম্মার ফেসবুকে মেসেজের বন্যা বইয়ে গেছে। তা জানিয়ে শাম্মা বলেন, ‘আমার ইনবক্সে মেসেজের বন্যা বয়ে যাচ্ছে। অতিরিক্ত ট্যাগের কারণে নোটিফিকেশন দেখানো বন্ধ হয়ে গেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com