1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ধর্ষণের দায়ে পপ তারকার ১৩ বছর কারাদণ্ড

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : কানাডীয় পপ তারকা ক্রিস উকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার (২৫ নভেম্বর) বেইজিংয়ের একটি আদালত উ-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেন। বছর খানেক আগে উকে গ্রেপ্তার করে চীন।

গত বছর এক শিক্ষার্থীর সঙ্গে ডেট রেপ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার আগে আরও ২৪ জন নারী তার বিরুদ্ধে কথা বলেন।

চীনের আদালত বলছে, তাকে নির্বাসিত করা হবে। কিন্তু চীনের আইন অনুযায়ী কোনো অপরাধীর অপরাধের সাজা প্রদানের পর নির্বাসিত করা হয়।

বেইজিংয়ের চাওয়ং জেলার আদালত বলছে, ২০২০ সালে নিজ বাড়িতে ৩ নারীকে ধর্ষণ করেন পপ তারকা ক্রিস উ। আদালত আরও বলেন, প্রকাশ্যে অশ্লীল কাজ করায় তার আরও এক বছর ১০ মাস সাজা হবে।

তাকে অভিযুক্ত করা প্রথম ব্যক্তি ছিলেন ছাত্রী ডু মেইঝু, যিনি গত বছর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, তিনি উ এর সাথে দুই বছর আগে দেখা করেছিলেন। তখন তার বয়স ছিলো ১৭ বছর।

ওই ছাত্রী বলেন, তার বাড়িতে আয়োজিত এক পার্টিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে সে আমাকে মদ পান করার জন্য জোর করে। পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমি তার বেডে। তবে ওই ছাত্রীর অভিযোগ অস্বীকার করেছেন ক্রিস উ।

সূত্র: বিবিসি, রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com