1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

অভিনয় ছাড়ছেন সাই পল্লবী!

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ৩০ বছর বয়েসী এই অভিনেত্রী এখন দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী। ন্যাচারাল অভিনয়ে তার দারুণ খ্যাতি রয়েছে। অভিনয় ক্যারিয়ারে কখনো খোলামেলা পোশাকে পর্দায় হাজির না হলেও দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। কিন্তু গুঞ্জন উড়ছে, একটি হাসপাতাল প্রতিষ্ঠার পর অভিনয় থেকে বিদায় নেবেন তিনি।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন প্রতিষ্ঠিত সাই পল্লবী। তারপরও অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ সাই পল্লবী একজন ডাক্তার। জর্জিয়াতে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি। ভালো লাগার জায়গা থেকে অভিনয়ে নাম লেখান। যার জন্য ডাক্তারি পেশায় নিজের অর্জিত জ্ঞান প্রয়োগ করতে পারেননি। এ পেশার প্রতি সুবিচার করতে নিজেই একটি হাসপাতালও প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘দীর্ঘদিন চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন সাই পল্লবী। তাই এখন মেডিক্যাল পেশার প্রতি সুবিচার করতে চান তিনি। যার জন্য তামিল নাড়ুর কোয়েম্বাটুরে নিজে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নিয়েছেন। সাই পল্লবী এবং তার ছোট বোন পূজা হাসপাতালের দেখাশোনা করবেন। হাসপাতাল প্রতিষ্ঠার পর এই পেশার প্রতি মনোযোগ দিতে চান সাই পল্লবী। যার জন্য গুঞ্জন উড়ছে, অভিনয় ছেড়ে দেবেন তিনি।’

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিষয়টি নিয়ে জোর জল্পনা চললেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সাই পল্লবী।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্গি’। নারীকেন্দ্রিক এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। গত ১৫ জুলাই মুক্তি পায় তামিল ভাষার এ সিনেমা। এটি পরিচালনা করেন গৌতম রামচন্দ্রন। এ সিনেমা মুক্তির পর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি ‘প্রেমাম’খ্যাত এই নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com