1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

কীর্তির বিয়ে!

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। বিভিন্ন ভাষার অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি চর্চিত হতে দেখা যায়নি কীর্তি সুরেশকে। তবে গত কয়েক বছর ধরে নিজের বিয়ের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি।

এবার সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন উড়ছে, বাবা-মায়ের পছন্দের পাত্রকে বিয়ে করতে যাচ্ছেন কীর্তি সুরেশ। এরই মধ্যে পাত্র চূড়ান্ত করেছেন তার বাবা-মা। আর এ বিয়েতে সম্মতিও দিয়েছেন কীর্তি সুরেশ। তবে তার হবু বর কে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এবারই প্রথম নয়, এর আগেও কীর্তি সুরেশের বিয়ের গুঞ্জন নিয়ে হইচই পড়ে গিয়েছিল। দুই বছর আগে গুঞ্জন চাউর হয়েছিল, কেরালার এক শিল্পপতিকে বিয়ের জন্য মত দিয়েছেন কীর্তি। যদিও পরে তা গুজব বলে প্রমাণিত হয়েছিল।

কীর্তি সুরেশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভাশি’। মালায়ালাম ভাষার ড্রামা ঘরানার এ সিনেমা গত ১৭ জুন মুক্তি পায়। তার পরবর্তী সিনেমা ‘মামানান’। পলিট্রিক্যাল-থ্রিলার ঘরানার এ সিনেমা খুব শিগগির মুক্তির কথা রয়েছে। তামিল ভাষার এ সিনেমায় তার সহশিল্পী ফাহাদ ফসিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com