1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে নোরার নামে স্লোগান (ভিডিও)

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বিশাল মঞ্চের সামনে দাঁড়িয়ে অগণিত দর্শক। বাহারি আলোকছটায় বর্ণিল দোহার আল বিদা পার্কের পুরো এলাকা। উপস্থিত দর্শকদের চোখে-মুখে কেবলই উচ্ছ্বাস। বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফাতেহির মঞ্চে আগমনের অপেক্ষা। সমস্বরে সবাই স্লোগান দিচ্ছেন— ‘নোরা নোরা নোরা।’ অভিনেত্রী নোরা ফাতেহি তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়।

সংযুক্ত আরব আমিরাতের কাতারে বসেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। এই আসরে নোরা ফাতেহি পারফর্ম করবেন তা আগেই জানা গেছে। অবশেষে ফিফা ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করলেন নোরা। মঞ্চে তার আবেদনময়ী উপস্থিতি ও ঝড় তোলা নাচ মুগ্ধ করেছে ভক্তদের।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গলফ টাইমস ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দোহার আল বিদা পার্কে অনুষ্ঠিত হয় ফিফা ফ্যান ফেস্টিভ্যাল। এতে পারফর্ম করেন ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি।

ফিফা ফ্যান ফেস্টিভ্যালে নোরার পারফরম্যান্স দেখতে ক্লিক করুন

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com