1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রুপালি পর্দায় নাম লেখালেন নিশো, সঙ্গী তমা

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার অভিনয় জাদুতে অনেকেই মুগ্ধ হয়েছেন। প্রিয় তারকাকে বহুদিন থেকেই বড় পর্দায় দেখায় অপেক্ষায় নিশো ভক্তরা। চলচ্চিত্রের একাধিক নির্মাতা ছোট পর্দার এই তারকাকে নিয়ে আগ্রহ দেখালেও এতদিন ব্যাটে-বলে মিলছিল না।

অবশেষে ব্যাটে-বলে মিলে গেলো। রুপালি পর্দায় নাম লেখালেন নিশো।

নির্মাতা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা যাবে রাফিকে। চরকি এবং আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে নিশো অভিনীত প্রথম এই সিনেমা। এতে তার নায়িকা থাকবেন তমা মির্জা।

জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নিশোর প্রথম সিনেমার ‘সুড়ঙ্গ’-এর ঘোষণা দেয়া হবে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই নিশোর প্রথম এই সিনেমার শুটিং শুরু হবে। ‘সুড়ঙ্গ’ ২০২৩ সালের দুই ঈদের যেকোনো একটিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তির কয়েক মাস পর সিনেমাটি ওটিটি প্লাটফর্মে অবমুক্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com