1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ফিফার মঞ্চে নোরা ফাতেহিকে অশালীনভাবে স্পর্শ, ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বর্ণিল আলোয় সেজে উঠেছে মঞ্চ। ব্যাকগ্রাউন্ডে বাজছে নোরা ফাতেহির ‘সাকি সাকি’ গান। এ গানে পারফর্ম করছেন এই অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের নিয়ে ডুবে আছেন এ গানের নাচে। আচমকাই তার পেছনে চলে আসে এক ব্যাকগ্রাউন্ড ড্যান্সার। তারপর নোরা ফাতেহিকে স্পর্শ করেন। যাকে ‘অশ্লীল স্পর্শ’ বলে মন্তব্য করছেন নেটিজেনরা। এ ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।

ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর বিস্ময় প্রকাশ করেছেন নোরা ভক্তরা। এমন ঘটনায় অনেকে ক্ষুব্ধ। কেউ কেউ প্রশ্ন করেছেন—‘ওই ব্যক্তির উদ্দেশ্য কী?’ যদিও প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। কারণ এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি নোরা।

সংযুক্ত আরব আমিরাতের কাতারে বসেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। এই আসরে নোরা ফাতেহি পারফর্ম করবেন তা আগেই জানিয়েছিলেন তিনি। গত ২৯ নভেম্বর সন্ধ্যায় দোহার আল বিদা পার্কে অনুষ্ঠিত হয় ফিফা ফ্যান ফেস্টিভ্যাল। এতে পারফর্ম করেন নোরা ফাতেহি। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এ ভিডিওটি মূলত ওই মঞ্চের। এ অনুষ্ঠানে নোরার আবেদনময়ী উপস্থিতি ও ঝড় তোলা নাচ মুগ্ধ করেছে ভক্তদের।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com