1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জোর করে শারীরিক সম্পর্কের অভিযোগ বাঁধনের

  • আপডেট টাইম :: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : লাক্স তারকা আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামে বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজের প্রধান চরিত্রে কাজ করেছেন তিনি। তবে  এই অভিনেত্রীর দাম্পত্যজীবন খুব একটা রঙিন নয়। শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছেন এমন অভিযোগ করেছেন তিনি।

বিয়ের পর জোর করে বাঁধনের সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করতেন স্বামী। এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী।

আজমেরী হক বাঁধন বলেন, ‘আমার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে দিত না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরো ছিন্ন করে দিতে বাধ্য করেছিল।’

‘আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম এ ভাবেই হয়তো থাকতে হয়। অনেকেই উপদেশ দিয়েছিলেন- এসব সমস্যার সমাধান হলো বাচ্চা। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধর্ষণের শিকার।’

সব অশান্তি আর ঝামেলার অবসান ঘটিয়ে পড়াশোনা শেষ করেন বাঁধন। বর্তমানে মেয়েকে নিয়ে এখন শান্তির সংসার।

বাঁধন ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। বিয়ের পরে সংসার নিয়ে ব্যস্ত থাকায় কিছুদিন অভিনয়ে দেখা যায়নি তাকে। কিন্তু সংসার জীবন সুখের না হওয়ায় ২০১৪ সালের ১০ আগস্ট বিচ্ছেদের আবেদন করেন অভিনেত্রী। ওই বছরের ২৬ নভেম্বর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com