1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হদিস মিলছে না পপির, চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : গত বছরের শুরু থেকে ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সোশ্যাল মিডিয়া বা মুঠোফোনেও তার সাড়া মিলছে না। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে—বিয়ে ও সন্তানের মা হয়েছেন পপি।

যদিও এ বিষয়ে পপির কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্তরালে যাওয়ার পর মাঝে একবার এক ভিডিও বার্তায় শিল্পী সমিতির ভোট চেয়েছিলেন। এরপর আর কোথাও দেখা যায়নি এই নায়িকাকে। এখন পর্যন্ত মিলছে না তার হদিস। এদিকে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ২৩ ডিসেম্বর পপি অভিনীতে ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পাবে। সিনেমাটির পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে দু’তিন দিনের মধ্যেই প্রচারে যাব কিন্তু কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর সিনেমা করবে কিনা সেটাও জানি না। সিনেমার নায়িকা প্রচারে না থাকলে হয়? পপি ছাড়া এখনো আমরা কিছুটা সিদ্ধান্তহীনতায় আছি। শেষ মুহূর্তে সে থাকবে কিনা জানা দরকার।’

তিন বছর আগে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার শুটিং শুরু হয়। তখন এর নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। করোনার মধ্যেই সিনেমাটির শুটিং শেষ হয়। এক বছর আগেই সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। সাদেক সিদ্দিকী বলেন, ‘আমাদের বড় বাজেটের সিনেমাটি সম্পূর্ণ বাণিজ্যিক ও অ্যাকশন ঘরানার। এই সময়ের দর্শক গল্পটি পছন্দ করবেন। গল্পে তুলে ধরা হয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদসহ বেশ কিছু বার্তা।’

মুক্তির তারিখ পরিবর্তন হবে উল্লেখ করে পরিচালক আরও জানান, ‘সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন কমল সরকার। পপির বিপরীতে রয়েছেন আমিন খান। এতে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ। ২০১৯ সালে পপি অভিনীত সর্বশেষ সিনেমা ‘দ্য ডিরেক্টর’ মুক্তি পায়। তিন বছর পর পর্দায় ফিরছেন পপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com