1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ডিপজলের ৬ সিনেমায় কে এই কাজল?

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রযোজক হিসেবেও সমান সফল তিনি। তার হাত ধরে চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হয়েছেন অনেকেই। এবার এই দাপুটে খল অভিনেতার সিনেমার নায়িকা হচ্ছেন নবাগত কাজল। ডিপজলের পরবর্তী সিনেমা ‘আলী ভাই’-এ কাজলকে নায়িকা হিসেবে দেখা যাবে। তার নায়ক হবে জয় চৌধুরী।

নায়িকা হতে যাওয়া কাজলকে আবিষ্কার করেছেন ডিপজল। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমার শুটিং আগামী জানুয়ারিতে শুরু করা হবে। এর আগে কাজলকে পরিপূর্ণ নায়িকা হিসেবে গড়ে তুলতে দীর্ঘ সময় ধরে গ্রুমিংয়ের ব্যবস্থা করেন ডিপজল। মনতাজুর রহমান আকবরের তত্ত্বাবধানে কাজলকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের বিশাল ক্যানভাসের খুঁটিনাটি হাতেকলমে শেখানো হয়েছে। নাচ এবং ফাইটও শেখানো হয়েছে বলে জানান এর নির্মাতা।

‘আলী ভাই’সহ তার পরবর্তী আরও ৬টি সিনেমায় কাজলকে নায়িকা করা হবে। এগুলোর মধ্যে রয়েছে ‘সরকার’, ‘বাবুর্চি’, ‘আক্রোশ’, ‘মানিক রতন’ ইত্যাদি।

কাজলকে নিয়ে ডিপজল বলেন, মেয়েটি একেবারে নতুন। ওর মধ্যে সম্ভাবনা দেখেছি। নায়িকা হওয়ার সবগুণ ওর মধ্যে রয়েছে। এজন্য পরিপূর্ণ নায়িকা হিসেবে গড়ে তুলতে ওর জন্য যা করা দরকার তাই করা হয়েছে। আশা করছি, চলচ্চিত্রের শিল্পী সংকটের সময় একজন প্রতিভাময়ী নতুন নায়িকা পাওয়া যাবে।

মনতাজুর রহমান আকবর বলেন, কাজলকে ইতোমধ্যে নায়িকা হওয়ার উপযুক্ত করে গড়ে তোল হয়েছে। ওর মধ্যে সম্ভাবনা রয়েছে। এ কারণেই ওকে নিয়ে কাজ করছি। আশা করি, কাজল তার প্রতিভাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com