1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নায়িকার পায়ে পরিচালকের চুমু, ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : সোফায় বসে আছেন অভিনেত্রী আশু রেড্ডি। তার সামনে ফ্লোরে বসা পরিচালক রাম গোপাল ভার্মা। কিছু একটা বলতে বলতে আশুর বাঁ পায়ের জুতা খুলে ফেলেন তিনি। তারপর ওই পা দু’হাতে ধরে নিয়ে গভীর চুম্বন এঁকে দেন।

আশু রেড্ডি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। ক্যাপশনে এই নায়িকা লিখেছেন— ‘একজন মানুষের সীমাহীন উপাসনা প্রায়ই বিপজ্জনক।’ গতকাল পোস্ট করা এ ভিডিও নেটদুনিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে।

নেটিজেনরা বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি। অধিকাংশ নেটিজেনের কাছে বিষয়টি ‘অরুচিকর’ এবং ‘ঘৃণ্য’ মনে হয়েছে। কমেন্টে একজন লিখেছেন, ‘একসময় বলিউডের অন্যতম বড় পরিচালক ছিল রাম গোপাল। অভিনেতারা তার সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকত। আজ নিজেকে কোথায় নামিয়ে নিয়েছে দেখেও খারাপ লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘দেখে তো বোঝা যাচ্ছে গলা অবধি মদ খাওয়া। সব কথা জড়িয়ে যাচ্ছে। ছি!’

জানা যায়, এই ভিডিও ক্লিপ একটি সাক্ষাৎকারের অংশ; যা নিজের ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করেছেন বিতর্কিত পরিচালক রাম গোপাল ভার্মা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com