1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

অনম বিশ্বাসের সিনেমায় নুসরাত ফারিয়া

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার তিনি দেবী খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের নতুন সিনেমা ‘ফুটবল ৭১’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। তার এবারের সিনেমার প্রেক্ষাপট ১৯৭১ সাল নিয়ে। সিনেমাটিতে ফারিয়ার বিপরীতে থাকছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

jagonews24

রোববার (১১ ডিসেম্বর) নিশ্চিত করছেন নির্মাতা অনম বিশ্বাস। তিনি বলেন, আমার ‘ফুটবল ৭১’ মাল্টিকাস্ট সিনেমা এরই মধ্যে চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর হয়েছে। আর অন্য শিল্পীদের সঙ্গে কথা চলছে। দু-এক সপ্তাহের মধ্যে চুক্তি হয়ে যাবে।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুট শুরু হবে। এটি অনম বিশ্বাসের দ্বিতীয় সিনেমা। প্রায় দেড় বছর গবেষণা করে নতুন এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন অনম নিজেই। তুমুল জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’র চিত্রনাট্য লিখে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অনম বিশ্বাস।

jagonews24

এদিকে, নুসরাত ফারিয়া সম্প্রতি কলকাতায় ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শুট শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’, ‘রকস্টার’সহ একাধিক সিনেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com