1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

আমরা প্রায় নগ্ন: নার্গিস ফাখরি

  • আপডেট টাইম :: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। বড় পর্দায় খুব একটা নিয়মিত নন এই অভিনেত্রী। মাঝে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বিরতি ভেঙে ভারতে ফিরে ফের কাজ শুরু করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস ফাখরি। যদিও সেই প্রেমের কথা প্রকাশ্যে বলা নিষেধ ছিল। দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল, তা এখনো অজানা।

ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই চর্চায় থেকেছেন নার্গিস ফাখরি। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ কথা বলুক— এমনটা অপছন্দ তার। নিউজ১৮-এর সঙ্গে আলাপকালে এমন ভাবনার কথাই জানিয়েছেন এই নায়িকা।

নার্গিস ফাখরি বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমি একজন সৎ মানুষ। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ প্রশ্ন করলে কোনো সমস্যা দেখি না। কিন্তু তারা কাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে এই বিষয়টি বেশি প্রধান্য দেয়। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে বিব্রত বা লজ্জাবোধ করি না। সত্যি বলতে, আমি কাজকে বেশি প্রাধান্য দিই। তবে কিছু মানুষ আছেন, যারা প্রেমের সম্পর্কের বিষয়ে কথা বলতে চান না। এটাও ঠিক আছে। কারণ তাদের প্রাইভেসিকেও সম্মান করতে হবে।’

নার্গিস ফাখরি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তোরবাজ’। বর্তমানে তার হাতে রয়েছে ‘হারি হারা বীরা মাল্লু’ সিনেমার কাজ। এতে তার সহশিল্পী পবন কল্যাণ। গত ২৯ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা সংকটের কারণে তা পিছিয়ে যায়। আগামী বছরের ৩০ মার্চ এটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com