1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

‘বেশরম’ দীপিকার বাজিমাত (ভিডিও)

  • আপডেট টাইম :: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের নায়িকা হয়ে বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। পরবর্তীতে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় বাদশার সঙ্গে এই অভিনেত্রীকে দেখেছেন দর্শক। ফের ‘পাঠান’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন দীপিকা।

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’ সিনেমা। তার আগে প্রকাশ্যে এসেছে এ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’। কয়েকদিন আগে এ গানে দীপিকার লুক প্রকাশের পর প্রশংসা কুড়ায়। সোমবার (১২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটির এই গান। মুক্তির পরই বাজিমাত করেছেন এই নায়িকা।

এ গানের ভিডিওর শুরুতে হলুদ রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। তারপর নীল জল, দীপিকার আবেদনময়ী লুক, পুরো গানে তার অভিব্যক্তি— মাত করেছে ভক্তদের। নেটিজেনরা মন্তব্য অন্তত এমনটাই বলছেন।

নেটিজেনদের একজন লিখেছেন— ‘এই গানটি স্লো পয়জন।’ আরেকজন লিখেছেন, ‘দীপিকার নাচ, শাহরুখের কিলিং লুক মুগ্ধ করেছে।’ অন্যজন লিখেছেন, ‘দীপিকার নাচ আমাকে খুন করেছে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com