1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ছবিতে এমবাপ্পের নতুন ‘প্রেমিকা’

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ফ্রান্সের তারকা ফুটবলার এমবাপ্পে। কাতার বিশ্বকাপ শুরুর দিন থেকে যেভাবে দৌড়াচ্ছেন, তাতে তার ভক্তদের বিশ্বাস— টানা দুটো বিশ্বকাপ ছোঁয়ার অপেক্ষায় দিন গুনছেন তিনি। তাই বিশ্বকাপের বাজারে এমবাপ্পে এখন ‘হটকেক’।

বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, ব্যক্তিগত জীবনে ২৩ বছর বয়েসী এমবাপ্পে ৩২ বছর বয়েসী ইনেস রাউয়ের সঙ্গে প্রেম করছেন। প্রায় ৯ বছরের বড় ট্রান্সজেন্ডার এই মডেলের সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি বিশ্বকাপের শুরু থেকেই চর্চায় রয়েছে। প্লে বয় ম্যাগাজিনের কাভার ফটোতেও জায়গা পেয়েছেন ইনেস।

ইনেসের সঙ্গে এমবাপ্পের প্রেমের রহস্যের সমাধান না এখনো হয়নি। এরই মধ্যে পুরোনো গুঞ্জন মাথাচাড়া দিয়েছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে, বেলজিয়ামের মডেল রোজ বেরট্রামের সঙ্গে প্রেম করছেন এমবাপ্পে।

কাতার বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামার আগেই এমবাপ্পের সঙ্গে রোজের প্রেমের গুঞ্জন চর্চায় পরিণত হয়। ইংল্যান্ডকে হারিয়ে শেষ চারে ওঠার পর ফরাসি শিবিরেও গিয়েছিলেন রোজ। বর্তমানে দোহাতে অবস্থান করছেন লাস্যময়ী এই মডেল।

চলতি বছরের মে মাসে ফ্রান্সের কানের একটি প্রমোদতরিতে এমবাপ্পে ও রোজকে একসঙ্গে দেখা যায়। এর পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। যদিও তাদের কেউ-ই প্রেমের কথা নিশ্চিত করেননি।

 

২৮ বছর বয়েসী রোজ বেরট্রামের জন্ম বেলজিয়ামে হলেও তার বাবা স্কটিশ বংশোদ্ভূত, মা পর্তুগিজ। রোজের বয়স যখন ১৩, তখন মডেল এজেন্সির সঙ্গে চুক্তি করেন তিনি। ১৬ বছর বয়েসেই একটি নামি পণ্য প্রতিষ্ঠানের ফটোশুট করে রাতারাতি খ্যাতি লাভ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com