1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

‘গেরুয়া রঙের পোশাকে স্বামীজি ধর্ষণ করতে পারেন আর নায়িকা পরলেই দোষ’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : শাহরুখ-দীপিকা পরবর্তী সিনেমা ‘পাঠান’। সিনেমাটির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর তৈরি হয়েছে জটিলতা। কারণ এ গানের দৃশ্যে ‘গেরুয়া’ বা কমলা রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। গেরুয়া ও সবুজ রঙের পোশাক পরায় আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ প্রদেশে সিনেমাটি নিষিদ্ধ করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বর্তমানে ভারতের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ‘পাঠান’ সিনেমার বিতর্ক। এ পরিস্থিতিতে শাহরুখের পাশে দাঁড়ালেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। এ নিয়ে একটি টুইট করেছেন তিনি।

বুধবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। শাহরুখ-দীপিকার পোশাকের রং নিয়ে ভ্রু কুচকেছেন এবং এ গান সংশোধনের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

‘এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান সিনেমার এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে।’ বলেন মন্ত্রী।

দীপিকাকে আক্রমণ করে নরোত্তম মিশ্রা বলেন, ‘এর আগে দীপিকা পাড়ুকোন জেএনইউয়ে গিয়ে টুকরে টুকরে গ্যাংয়ের সমর্থনে গলা ফাটিয়েছিল। যার কারণে তার মানসিকতা এবার সবার সামনে এসেছে।’

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com