1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম, যা বললেন বিবেক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। ব্যক্তিগত জীবনে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। ২০০৩ সালে এ সম্পর্কের ইতি টানেন এই যুগল। কারণ ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক সালমান খান হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন বিবেক। তারপর এ ঘটনার প্রভাব বিবেকের ক্যারিয়ারে পড়ে।

১৯ বছর আগে ঐশ্বরিয়া-বিবেক সম্পর্কের ইতি টেনেছেন। ২০১০ সালে প্রিয়াঙ্কা আলভাকে বিয়ে করেন বিবেক। প্রিয়াঙ্কা কর্নাটকের মন্ত্রী জীবরাজ আলভার কন্যা। দুই সন্তান ও স্ত্রীকে সুখের সংসার যাপন করছেন বিবেক। অন্যদিকে অভিষেক বচ্চনকে বিয়ে করে সুখেই আছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। দীর্ঘ দিন পর পুরোনো বিষয়টি সামনে এসেছে। বলিউড বাবলের সঙ্গে আলাপকালে এ সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন বিবেক।

তরুণদের উদ্দেশ্য বিবেক ওবেরয় বলেন, ‘আপনি যদি সত্যিই আপনার কাজের প্রতি মনোযোগী, প্রতিশ্রুতিবদ্ধ হন, শতভাগ দিয়ে কাজটি করেন, তবে খেয়াল রাখবেন যেন অন্য কেউ আপনার ক্যারিয়ারে আক্রমণ করতে না পারে। এটা ঘটলে কাজের উপর থেকে আপনার ফোকাস নষ্ট হয়ে যাবে।’

আপনার বিয়ের আগ পর্যন্ত ঐশ্বরিয়ার বিষয়ে কেন পুরোপুরি মুখ বন্ধ রেখেছিলেন? এ প্রশ্নের উত্তরে বিবেক বলেন— ‘আমি বুঝতে পেরেছিলাম যে, আপনি যদি চান মানুষ আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা না বলুক, আপনি যদি চান সকলে এর প্রতি সংবেদনশীল হোক, তাহলে সবার আগে আপনাকে এটা নিয়ে কথা বলা বন্ধ করতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com