1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রাকুলের পিছু ছাড়ছে না বিতর্ক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ফের বিপাকে ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বর্তমানে বলিউড অভিনেত্রী হিসেবেও পরিচিত তিনি। মাদক বিতর্ক কিছুতেই যেন পিছু ছাড়ছে তার। মাদক সংক্রান্ত একটি মানি লন্ডারিং মামলায় ফের এই অভিনেত্রীর প্রতি সমন জারি করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ইডির কর্মকর্তারা সাংবাদিকদের জানান, রাকুলকে আগামী সোমবার অর্থাৎ ১৯ ডিসেম্বর ইডির অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছয় বছরের পুরোনো এই মামলায় ইতিমধ্যে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা-অভিনেত্রীকে ইডির জেরার মুখে পড়তে হয়েছে।

২০১৭ সালে তেলেঙ্গানায় সংগীতশিল্পী ক্যালভিন মাসকারেনহাস এবং আরো দুই জনের কাছ থেকে ৩০ লাখ রুপির মাদক উদ্ধার করে শুল্ক দপ্তর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পরবর্তীতে মানি লন্ডানিং মামলায় এর তদন্ত শুরু করে। ঘটনায় নাম জড়ায় রাকুল প্রীত সিং, রবি তেজা, চার্মি কৌর, রানা দাগুবাতি, তেলেগু পরিচালক পুরী জগন্নাথসহ ১১ জন অভিনেতা-অভিনেত্রীর। তাদের প্রত্যেককেই ২০২১ সালে জেরা করে ইডি।

জানা গেছে, ৩০ লাখ রুপি মূল্যের মাদক আটকের ঘটনায় তেলেঙ্গানা এক্সাইজ অ্যান্ড ও প্রভিশন ডিপার্টমেন্ট ১২টি মামলা দায়ের করেছে এবং ১১টি চার্জশিট জমা দিয়েছে। প্রাথমিকভাবে চার্জশিটে ৮ জন মাদক সরবরাহকারীর নাম উল্লেখ করা হয়েছে। প্রমাণ না পাওয়া পর্যন্ত যেসব দক্ষিণী তারকাদের নাম তদন্তে উঠে এসেছে, তাদের সাক্ষী হিসেবে ধার্য করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com