1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

‘নূর’ মুক্তির অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : অবশেষে কেটে গেল সব বাধা। চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘নূর’ সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন সিনমোটির পরিচালক রায়হান রাফি। এই সিনেমার মাধ্যমে অভিনেতা আরিফিন শুভ দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।

‘নূর’ সিনেমাটির মুক্তির প্রসঙ্গে পরিচালক রাফি বলেন, নূর আমরা ৪ মাস আগেই সেন্সর পেয়েছি। এর আগে সেন্সর বোর্ড কিছু সংশোধন দিয়েছিলেন। আমরা তাদের কথার সম্মান জানিয়ে সবকিছু ঠিকঠাক করে ফের জমা দিলে সেন্সর বোর্ড আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছে। ‘নূর’ মুক্তি নিয়ে আমাদের একটা প্ল্যান আছে সেই জন্য মুক্তি তারিখ চূড়ান্ত হওয়ার পর সবকিছু আনুষ্ঠানিকভাবে জানাব হবে।

এর আগে, চলতি বছরের জুলাই মাসে কারিগরি ত্রুটি থাকায় সিনেমাটির মুক্তির অনুমতি দেয়নি সেন্সর বোর্ডে। সেসময় নতুন করে সম্পাদনা ও সাউন্ড ডিজাইন করে নতুন করে বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

‘পোড়ামন ২’ খ্যাত নির্মাতা রায়হান রাফির ‘নূর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন অভিনেতা আরিফিন শুভ। আর সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com