1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বিয়ের ৮ বছর পর বাবা-মা হচ্ছেন পরিচালক-নায়িকা

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : রতের দক্ষিণী সিনেমার তারকা পরিচালক অ্যাটলি। ব্যক্তিগত জীবনে তামিল-মালায়ালাম সিনেমার অভিনেত্রী প্রিয়া মোহনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। বিয়ের ৮ বছর পর বাবা-মা হতে যাচ্ছেন এই তারকা জুটি।

ইনস্টাগ্রামে অ্যাটলি-প্রিয়ার ছবি পোস্ট করে আনন্দের খবরটি জানিয়েছেন এই দম্পতি। ক্যাপশনে তারা লিখেছেন— ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি।’ এ ঘোষণার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি।

ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাই মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন— অভিনেত্রী স্নেহা, রামায়া, অর্চনা, আরতি রবি প্রমুখ।

২০১৪ সালের ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়া-অ্যাটলি। আট বছর পর প্রথম সন্তানের বাবা-মা হচ্ছেন অ্যাটলি-প্রিয়া।

২০১৩ সালে তামিল ভাষার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে অ্যাটলির। নির্মাণ ক্যারিয়ারে সাতটি সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’ প্রভৃতি।

অ্যাটলির হাতে বর্তমানে ‘জওয়ান’ সিনেমার কাজ রয়েছে। এ সিনেমার মাধ্যামে বলিউডে অভিষেক ঘটবে। সিনেমাটিতে অভিনয় করছেন শাহরুখ খান। এটি প্রযোজনাও করছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস। ২০২৩ সালের ২ জুন এটি মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com