1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

২১ বছর পর ভারতীয় নারী ছিনিয়ে আনলো জয়ের মুকুট

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর খেতাব জিতেছেন ভারতের সরগম কৌশল। রোববার (১৮ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসেছিল গ্র্যান্ড ফিনালে। দীর্ঘ ২১ বছর পর বিজয়ের মুকুট ছিনিয়ে আনলো ভারতের কোনো প্রতিযোগী। ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম। এই মুকুট জয়ে উচ্ছ্বসিত তিনি। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার এই বিজয়ী বলেন— ‘২১ বছর পর কোনো ভারতীয় নারী এই খেতাব জিতেছে, আমি খুব খুশি। সবাইকে অনেক ভালোবাসা।’

ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সরগম কৌশল। আগে ভাইজ্যাকে শিক্ষকতা করেছেন সরগম। তার স্বামী ভারতীয় নৌ বাহিনীতে কর্মরত।

বিবাহিতা নারীদের নিয়ে আয়োজিত হয়ে থাকে মিসেস ওয়ার্ল্ড। ১৯৮৪ সালে শুরু হয় এই প্রতিযোগিতা। শুরুতে এর নাম ছিল ‘মিসেস উইম্যান অব দ্য ওয়ার্ল্ড’। এর আগে মাত্র একবার ভারতের ঝুলিতে এই খেতাব জমা হয়। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকারের মাথায় উঠেছিল এই তাজ। চলতি বছর মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com