1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতালেন নোরা ফাতেহি

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : গতকাল রাতে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে শুরু হয়েছিল ঝাকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান। বর্ণিল এই মঞ্চে উপস্থিত ছিলেন হলিউড-বলিউডের গ্ল্যামারাস তারকারা। বলিউড থেকে এই মঞ্চে পারফর্ম করেন নোরা ফাতেহি। তার নাচ মাতিয়ে রেখেছিল এই বিশ্ব মঞ্চ।

এ মঞ্চে নোরার পারফরম্যান্সের বেশ কিছু ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। বিশ্বকাপের থিম গান ‘লাইট দ্য স্কাই’ পরিবেশন করতে নোরা যোগ দিয়েছিলেন বাল্কিস, রহমা রিয়াদ এবং মানালের সঙ্গে। একযোগে সফল করেন এই অনুষ্ঠান। এ দিন কালো রঙের পোশাকে মঞ্চে পারফর্ম করেন নোরা। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে তিনজনের সঙ্গে মঞ্চে নেচেছেন তিনি। নোরার পারফরম্যান্সের ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। নোরার কণ্ঠে গানটির হিন্দি সংস্করণ শুনে বুঁদ ভারতীয় দর্শকরা।

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ‘আর্বো’ গানটি গেয়েছেন ওজুনা-গিমস। প্রথম এবং শেষ গানের মাঝে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গেয়েছেন মার্কিন গায়ক ডেভিডো এবং আইশা।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে থেকেই কাতারে অবস্থান করছিলেন নোরা ফাতেহি। গত শনিবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে জুতা উপহার দেন এই নায়িকা। আর সেই মুহূর্তের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com