1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ভাবনার নতুন ভাবনা

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি তিনি তার বাবার হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। এর মধ্যেই ভাবনা নতুন ভাবনা শুরু করেছেন।

‘এক্সকিউজ মি’ নামে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্যনির্মাতা রায়হান খান। এতে ভাবনার বিপরীতে দেখা যাবে জিয়াউল রোশানকে।

জানা গেছে, নতুন বছরে শুরু হতে যাচ্ছে সিনেমার শুটিং।এর আগে বুধবার (২১ ডিসেম্বর) মহরত অনুষ্ঠানের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার জুটি বাধছেন ভাবনা ও রোশান।এরই মধ্যে প্রধান চরিত্রের দুই অভিনয়শিল্পীর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।

পরিচালক রায়হান খানের সঙ্গে একাধিক নাটকে কাজের অভিজ্ঞতা আছে ভাবনার।সিনেমায় কাজের বিষয়ে এই অভিনেত্রী বলেন, রায়হান খান ভালো পরিচালক, ভালো চিত্রগ্রাহকও, তাই সিনেমা পরিচালনায় তার বাড়তি সুবিধা হবে।সেই বিশ্বাস থেকে তার পরিচালিত প্রথম সিনেমায় আমার কাজ হতে যাচ্ছে।

এর আগে রায়হান খান ‘মৃধা বনাম মৃধা’ নামের একটি সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন।এটি ২০২১ সালে মুক্তি পায়। সিনেমাটি সমালোচকদের কাছে প্রশংসিত হয়।নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্রের চিত্রনাট্য করছেন তিনি।

এর আগে ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমায় নয়ন তারা, ‘লাল মোরগের ঝুটি’ সিনেমায় পদ্ম চরিত্রে দেখা গেছে ভাবনাকে।মুক্তি অপেক্ষায় রয়েছে তার আরেক সিনেমা সিনেমা ‘দামপাড়া’। এতে মাহমুদা হক চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com