1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নির্বাচনের মাঠে নায়িকা পলি

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : নব্বই দশকের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রের চাহিদাসম্পন্ন চিত্রনায়িকাদের অন্যতম পলি। ব্যস্ততম এ নায়িকা হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গণ থেকে অন্তরালে চলে যান। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন। সিনেমায় তার ব্যস্ততা না থাকলেও এবার তিনি নির্বাচনের মাঠে নেমেছেন।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি। পলি লিপু- জাহান পরিষদ থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন বলে জানিয়েছেন।

পলি জানান, ২৫ ডিসেম্বর এফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নেবেন তিনি। এরই মধ্যে নির্বাচনী ব্যস্ততায় দিন কাটছে এ নায়িকার।

খুলনার মেয়ে পলি ২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত তারকা নায়ক মান্নার নায়িকা হিসেবে অভিষিক্ত হন। এই সিনেমার মাধ্যমেই আলোচিত হন তিনি। এরপর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। মান্না, রুবেল, অমিত হাসান, শাকিব খানসহ সে সময়ের প্রায় সব নায়কের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com