1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মা হতে যাচ্ছেন গওহর খান

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : মা হতে যাচ্ছেন বলিউডের আলোচিত অভিনেত্রী গওহর খান। গতকাল ইনস্টাগ্রামে অ্যানিমেটেড ভিডিও পোস্ট করে সুখবরটি দেন ‘বিগ বস’খ্যাত এই অভিনেত্রী। এটি গওহর খান ও জায়েদ দরবার দম্পতির প্রথম সন্তান।

অ্যানিমেটেড এ ভিডিও গওহর খান বলেন, ‘জায়েদের সঙ্গে দেখা হওয়ার পর এক থেকে দুই হয়ে যাই। অ্যাডভেঞ্চার চলছে, এখন আমরা তিন।’ ভিডিওটির ক্যাপশনে ৩৯ বছর বয়েসী এই অভিনেত্রী লিখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনাদের ভালোবাসা ও দোয়া প্রয়োজন।’

করোনা সংকটের সময়ে জায়েদ দরবারের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর খান। মুখে মাস্ক পরে মুদিখানায় জিনিসপত্র কিনতে গিয়েছিলেন গওহর খান, আর সেখানে তাকে দেখে প্রেমে পড়েন তিনি। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। কিন্তু বয়সের ব্যবধান বাধা হয়নি এ জুটির প্রেম কাহিনিতে।

করোনার কারণে লকডাউন দেওয়া হয়েছিল ভারতে। এ বিধিনিষেধ শিথিল হতেই ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com