1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফুটবলার পাওলো দিবালার উভকামী অভিনেত্রী প্রেমিকা

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : আর্জেন্টিনার তারকা ফুটবলার পাওলো দিবালা। খুব কম বয়সে ফুটবল মাঠে নজর কাড়েন তিনি। কাতার বিশ্বকাপের আগে চোটে পড়েছিলেন পাওলো দিবালা। শঙ্কা জেগেছিল বিশ্বকাপ খেলা নিয়েও। তবে সব শঙ্কা কাটিয়ে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ওঠেন দিবালা, সুযোগ পান আর্জেন্টিনার বিশ্বকাপ দলে। তবে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচে খেলানো হয়নি এই ফরোয়ার্ডকে। তবে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে নিজের দ্যুতি ছড়ান।

পাওলো দিবালার পায়ের জাদুতে মুগ্ধ অসংখ্য ভক্ত। তার শরীরি সৌন্দর্যে বুঁদ বহু নারী। অনেকের কাছে কাঙ্ক্ষিত পুরুষ এই খেলোয়াড়। পাওলো দিবালা ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ্যে এসেছে। তবে দীর্ঘ দিন ধরে আর্জেন্টিনার মডেল-অভিনেত্রী ওরিয়ানা সাবাতিনিওর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। পাওলো দিবালার প্রেমিকাকে নিয়ে সাজানো এই ফটো ফিচার।

১৯৯৬ সালের ১৯ এপ্রিল আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্মগ্রহণ করেন ওরিয়ানা সাবাতিনিও। তার বাবা-মা দুজনেই অভিনয়শিল্পী। খুব ছোটবেলায় গান ও পিয়ানো বাজানোর তালিম নেওয়া শুরু করেন। পাশাপাশি থিয়েটারের সঙ্গে যুক্ত হন তিনি

ওরিয়ানা শুধু মডেল-অভিনেত্রী নন, তিনি একজন পেশাদার গায়িকাও। ২০১৭ সালে প্রথম প্রকাশিত হয় তার একক গান ‘লাভ মি ডাউন ইজি’

আর্জেন্টিনার অভিনেতা-ইউটিউবার জুলিয়ানা সেরানোর সঙ্গে প্রথমে সম্পর্কে জড়ান ওরিয়ানা। তিন বছর প্রেম করার পর ভেঙে যায় এই সম্পর্ক। ২০১৮ সালে ফুটবলার পাওলো দিবালার সঙ্গে সম্পর্কে জড়ান ওরিয়ানা। দীর্ঘ চার বছর ধরে চুটিয়ে প্রেম করছেন এই তারকা জুটি। তারা বিয়ের পরিকল্পনাও করেছেন

২০১৯ সালে এক নারীর সঙ্গে ওরিয়ানার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসে। তারপর এ নিয়ে হইচই পড়ে যায়। এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়— ‘আপনি কি উভকামী?’ জবাবে ওরিয়ানা বলেন, ‘সত্যি? যদি এ বিষয়ে আমাকে লেভেল লাগাতে হয় তবে আমি বলব, এতে আমি বিশ্বাস করি। আমি উভকামী।’

একটি রেডিওর সঙ্গে আলাপকালে এ ওরিয়ানা বলেছিলেন— ‘জীবনে মুক্ত অনুভব করার চেয়ে সুন্দর আর কিছু নেই। আমি যদি সমকামী হই এবং নারীদের পছন্দ করি বা যদি উভকামী হই; তবে এ বিষয়ে কোনো কুসংস্কার রাখব না।’ তবে পরবর্তীতে ওরিয়ানা বলেছিলেন, ‘আমি পাওলো দিবালাকে বিয়ে করতে চাই।’

কাতার বিশ্বকাপে প্রেমিককে উজ্জিবিত করতে মাঠে হাজির ছিলেন ওরিয়ানা। আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে বিজয়ী হওয়ার পর মাঠে নেমে যান ওরিয়ানা। পুরো দলের সঙ্গে উদযাপন করতে দেখা যায় তাকে। প্রিয় মানুষ পাওলো দিবালাকে জড়িয়ে ধরে ফ্রেমবন্দি হয়েছেন এই গায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com