1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

দুবাইয়ে আটক অভিনেত্রী উরফি কথা বলতে পারছেন না

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো কখনো উদ্ভট কর্মকাণ্ড করে, কখনো বা উদ্ভট পোশাক পরে সমালোচনার জন্ম দেন। সম্প্রতি দুবাইয়ে পাড়ি জমান তিনি। গতকাল টাইমস অব ইন্ডিয়া জানায়, দুবাইয়ে গিয়ে খোলামেলা পোশাকে শুট করার অভিযোগে তাকে আটক করেছে স্থানীয় পুলিশ।

এবার জানা গেলো, উরফি জাভেদ কথা বলতে পারছেন না। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম ডাক্তারদের বরাত দিয়ে জানিয়েছে, উরফি জাভেদ এতটাই অসুস্থ যে, কথা বলতে পারছেন না। ল্যারিনজাইটিস রোগে আক্রান্ত তিনি। যার ফলে তার কথা বন্ধ হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তার স্বরযন্ত্র। আপাতত, দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক অন্যতম নির্ভরযোগ্য ওয়েবসাইট এনএইচএস জানিয়েছে, ল্যারিনজাইটিস রোগ মূলত ভোকাল কর্ড বা স্বরযন্ত্রের সংক্রমণ। ভাইরাসের আক্রমণে এটি হয়ে থাকে। যেমন— ঠান্ডা অথবা ফ্লু। দীর্ঘ সময় কাশি, পেট থেকে অ্যাসিড গলায় উঠে এলে, ধুলো বা ধোঁয়ার মতো জিনিস থেকে তৈরি অ্যালার্জির কারণে এ সংক্রমণ হতে পারে। ১-২ সপ্তাহের মধ্যে রোগী সুস্থ হয়ে যান।

কয়েক দিন আগে দুবাইয়ে গিয়েছেন উরফি। আপাতত তাকে ভারতে ফিরতে দিচ্ছে না দুবাই পুলিশ। তা জানিয়ে একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন— ‘উরফিকে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় প্রশাসন। উরফির ভারতে ফেরার টিকিটও বাতিল করেছেন তারা।’

‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com