1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

২৫ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে লিওনার্দোর প্রেম!

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ব্যক্তিগত জীবনে অনেক মডেল-নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। এবার মার্কিন অভিনেত্রী ভিক্টোরিয়া লামাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ‘টাইটানিক’খ্যাত এই অভিনেতা! কয়েক দিন আগে যুক্তরাষ্টের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে ডিনার ডেটে দেখা যায়। তারপরই এ জুটির প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ৪৮ বছর বয়েসী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ২৩ বছর বয়েসী অভিনেত্রী ভিক্টোরিয়া লামাস পশ্চিম হলিউডের বার্ড স্ট্রিট ক্লাবে একসঙ্গে ডিনার করেন। তারপর আলাদা আলাদাভাবে ক্লাব থেকে বেরিয়ে একই গাড়িতে চলে যান। আর সেই সময়ে আমাদের ফটোগ্রাফার এ জুটিকে লেন্স বন্দি করেন।

ডিনার ডেটের কিছু ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। আর এসব ছবি প্রকাশ্যে আসার পর ভিক্টোরিয়ার সঙ্গে প্রেম করার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তবে সংবাদমাধ্যমটিকে ঘনিষ্ঠ একটি সূত্র বলেন— ‘ডিনারে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ভিক্টোরিয়া পাশাপাশি সিটে বসেননি; তাদের মাঝে অন্য লোক বলেছিলেন। এটি একটি গ্রুপ ডিনার ছিল। তা ছাড়াও লিওনার্দোর গাড়িতে আরো কয়েকজন লোক ছিল। আসলে ২৫ বছরে ছোট ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্কে জড়াননি অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো।’

২০১৮ সালের জানুয়ারিতে ৪৫ বছর বয়েসী লিওনার্দোর সঙ্গে ক্যামিলার সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ পায়। এরপর প্রায়ই তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। মাঝে এই জুটির বিয়ের গুঞ্জনও চাউর হয়। যদিও চলতি বছরের মাঝামাঝি সময়ে জানা যায়, ক্যামিলার সঙ্গে ভেঙে গেছে লিওনার্দোর প্রেম।

গত সেপ্টেম্বরে খবর চাউর হয়, ক্যামিলা মরোনের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানার পর মার্কিন সুপারমডেল জিজি হাদিদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন লিওনার্দো। তবে এসব বিষয়ে পুরোপুরি মুখে কুলুক এঁটেছেন জনপ্রিয় এই নায়ক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com