1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

মেকআপ রুমে জনপ্রিয় অভিনেত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। সম্প্রতি ‘আলি বাবা: দাস্তান এ কাবুল’ ধারবাহিকে অভিনয় করেছিলেন তিনি। শনিবার (২৪ ডিসেম্বর) মুম্বাইয়ে সেই ধারাবাহিকের সেটেই ২০ বছর বয়সি এই অভিনেত্রীর ঝুলন্ত দেহ ‍উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেটের মেকআপ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তুনিশা। অভিনেত্রীর আত্মহত্যার খবরে হতবাক পুরো ইন্ডাস্ট্রি।

জানা গেছে, তুনিশা তার সহশিল্পী শিজানের মেকআপ রুমে আত্মহত্যা করেন। শুটিংয়ের পর শিজান মেকআপ রুমে যাওয়ার পর দরজা বন্ধ থাকায় বেশ কয়েকবার চিৎকার করে তুনিশাকে ডাকেন। এরপর মেকআপ রুমের দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় তুনিশাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার কোনো সমস্যা চলছিল কি না, সে বিষয়ে কোনো খবর এখনও পাওয়া যায়নি। মুম্বাই পুলিশ শুটিং সেটের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে।

শুধু ছোটপর্দায় নয়, তুনিশা বড়পর্দাতেও বহুবার অভিনয় করেছেন। বিশেষ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার চেহারার মিল থাকায় ক্যাটরিনা অভিনীত একাধিক সিনেমায় তার চরিত্রের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তুনিশা। ‘ফিতুর’, ‘বার বার দেখো’-এর মতো সিনেমায় ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে দেখা গেছে তাকে। বিদ্যা বালানের ‘কাহানি টু’ সিনেমাতেও তাকে দেখা গেছে। এছাড়া ইন্টারনেট ওয়ালা লাভ, ইশক সুবহাল্লাহ, গায়েব, শের ই পাঞ্জাব মহারাজা রঞ্জিত সিং-এর মতো অনেক শোতেও দেখা গেছে।

মাত্র ২০ বছর বয়সে টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে উঠছিলেন তুনিশা। ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছিলেন এই অভিনেত্রী।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন তুনিশা। ক্যাপশনে লিখেছিলেন, ‘যারা নিজেদের প্যাশন দ্বারা চালিত হয়, তারা কখনো থামে না।’

এমন পোস্টের কয়েক ঘণ্টা পরেই নিজের জীবনের চলন্ত চাকা নিজেই থামিয়ে দিলেন অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com